কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি হল একটি হাওর অধ্যষিত উপজেলা। নিকলী সদর সহ ৬টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত। বর্ষা মৌশুমে হাজারো হাজারো পর্যটক নিকলী হাওর দেখতে আসেন। সেই উপজেলারই হাওর রোডে প্রতিষ্ঠিত আধুনিক আবাসিক আলম রিসোর্ট গত শুক্রবার বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় ফিতা কেটে আলম রিসোর্টের জয়যাত্রা শুরু হয়। এ সময় বাহির থেকে আসা শত শত পর্যটক এই রিসোর্টে নান্দনিক আলোকসজ্জা ঘুরে দেখেন। একই সঙ্গে তারা মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন, ডা: কফিল উদ্দিন আহমেদ, আবু তাপশ সাহা, আবদুর মান্নান, সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন, সেনা সদস্য আবদুল কাদির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্ষায় নিকলী বেরীবাধে পরিবার নিয়ে হাওরের জীব বৈচিত্র উপভোগ করতে এবার নিকলীর আধুনিক আলম রিসোর্টে রাত্রী যাপন করতে পারবেন বলে পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন।