পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আগামী বন্যার আগেই টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হবে। সমীক্ষা চলমান রয়েছে।’
তিনি বলেন, ‘চলতি বন্যার মধ্যে কাজটি শুরু করলে টেকসই হবে না। তবে পানি কমে গেলে কাজ শুরু হবে। ফলে পরবর্তী বন্যায় নদী ভাঙন থাকবে না।’
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পৌলী গ্রামে ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নদী ভাঙন রোধে পাড় থেকে দেড় থেকে দুই শ ফিট দূরে ‘স্পার’ দেওয়া হবে। ফলে ¯্রােতের ধাক্কা সরাসরি পাড়ে লাগবে না। এতে তেমন ভাঙনও হবে না। পলি মাটি পড়ে এই জায়গায় আস্তে আস্তে চর পড়ে যাবে।’
এসময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) মাহবুবুর রহমান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারি উপস্থিত ছিলেন।