আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাঙ্খিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষে গত ১জুন বুধবার বিকাল ৫ টায় সেনহাটি আ'লীগ অফিস থেকে শুরু হয়ে দিঘলিয়া উপজেলা আ'লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ'লীগের সভাপতি খান নজরুল ইসলামের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসনের সঞ্চালনায় মিছিল শেষে দিঘলিয়া প্রেস ক্লাবের সামনে পথ সভার মধ্য দিয়ে আনন্দ মিছিল শেষ হয়।
এ সময় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সদস্য ফারহানা হালিম, মোসাঃ সামসুন নাহার, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, জালাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম মল্লিক, উপ প্রচার সম্পাদক মকবুল হোসেন, সদস্য কেএম আসাদুজ্জামান, বারাকপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি গাজী আবদুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আ'লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম খান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ ইকতিয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দিন রিতা, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আবদুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, সদস্য এসএম হাবিবুর রহমান তারেক, শেখ আল-আমীন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফুরকান আহমেদ রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কেএম তহিদুজ্জামান প্রমূখ।