খুলনার পাইকগাছায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরন প্রকল্পের আওয় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার সম্পন্ন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনানের প্রধান আলোচক ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেনের কারিগরি উপস্থাপনায় ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন অতি. উপপরিচালক কৃষিবিদ মোসাদ্দেক হোসেন ও সাতক্ষিরার আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসার ইনচার্জ জুলফিক্কার আলি রিপন প্রমুখ। সেমিনারে সংশ্লিষ্ট দপ্তরের উপ-সহকারী কর্মকর্তারা সহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।