কিশোগঞ্জের বাজিতপুর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ শাহিন মিয়া (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাজিতপুর থানার পুলিশ। এই ব্যাপারে বাজিতপুর থানায় মামলা ধায়ের হয়েছে। ২৯ মে দিবাগত রাত সাড়ে ১১ দিকে বাজিতপুর পৌরসভা দড়িকান্দি এলাকা হইতে পুলিশ এই অভিযান চালায়। বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী শাহিন মিয়া উপজেলার নিতারকান্দি এলাকার জালাল উদ্দিনের ছেলে। বাজিতপুর থানার ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। এই ব্যাপারে তার বিরোদ্ধে গত সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ধায়ের হয়েছে।