গতকাল তেরখাদায় ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের সাংসদ আবদুস সালাম মূর্শেদী। অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, ওসি তদন্ত মোঃ মাসুম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম বদিউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স প্রমুখ। খেলায় তেরখাদা ইউনিয়ন ফুটবল একাদশ ৪-১ গোলে বিজয়ী হয় এবং রানার্স আপ হয় মধুপুর ইউনিয়ন ফুটবল একাদশ।বিকেল সাড়ে ৫টায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান।