গতকাল তেরখাদায় সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের সাংসদ আবদুস সালাম মূর্শেদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, ওসি তদন্ত মোঃ মাসুম, এলজিইডি কর্মকর্তা ইবনে হাসান ওয়ালিদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম বদিউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন ও অরবিন্দ প্রসাদ সাহা, পিআইও সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।