সোমবার (৩০ মে) দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিঘলিয়ার ফরমাইশখানা কাঁঠাল তলায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হয়।
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরমাইশখানা কাঁঠালতলায় অনুষ্ঠিত হয়। দিঘলিয়া স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ কাদের জনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান,জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পী,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, দিঘলিয়া বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু,বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ বাবলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলী টুটুল। অনুষ্ঠানে এ সময় স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তবারক বিতরণ করা হয়।