দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের খাবার ও মাছের পোনা বিতরণ করা হয়।
গত ৩০ মে সোমবার উপজেলা অডিটোরিয়ামে মাছের খাবার ও পোণা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুস সামাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল করিম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহান্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা খন্দকার জামসেদ, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় মৎস্য চাষীগণ।
এছাড়া ২৮ ও ২৯ মে ২ দিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ের আওতায় ৬ জন ফলাফল প্রদর্শক চাষীদের বিভিন্ন ধরনের মাছের পোনা ও খাবার বিতরন করা হয় এবং ১৮ জন মৎস্য চাষীকে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়া জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দুই দল সুফলভোগীর মাছে মৎস্য খাদ্য ও মাছের পোনা বিতরণ করা হয়।