টাঙ্গাইলের দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের ২০২২- ২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে৷। সোমবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ উজ্জামান খান। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাছুম খান, বীর মুক্তিযোদ্ধা আবদুর সবুর মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় এক কোটি টাকার সম্ভাব্য বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব শামসুন্নাহার।