গত ৩১ মে মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে খুলনা জেলার এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক (উপসচিব) মোঃ ইকবাল হোসেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক ও সহকারী পরিচালক প্রসেনজিৎ চক্রবর্তী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।
সভায় পরিচালক তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষায় এনজিওদেরও ভূমিকা রয়েছে।