খুলনার বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাশ, ইসলামিক ফাউন্ডেশনের এমসি শেখ শওকত হোসেন, বিজন বিহারী সরকার, মো. বজলুর রহমান, বাবলু রায়, নাদিম শেখ, আরিফ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।