গত ৩০ মে কলকাতায় উড়ছে স্বাধীনতার ও দেশের প্রতীক লাল সবুজের পতাকা।
আর এ পতাকা উড়াচ্ছেন বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার শেখ ফিরোজ আহমেদ সম্রাট।
বেঙ্গল মটর স্পোর্টস ক্লাব ও ইন্ডিয়ান মটর স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে মটর রেসিং ইভেন্টে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিযোগী খুলনার দিঘলিয়া উপজেলার সম্রাট অংশগ্রহণ করছেন।
গত ২৯ মে সম্রাট মাত্র ৪ সেকেন্ডের ব্যবধানে চতুর্থ স্হান অর্জন করেছেন মটর রেসিংয়ের আসরে।
সম্রাট দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সুগন্ধী গ্রামের বাসিন্দা শেখ নজীর আহমেদের পুত্র। বাবাও সাবেক একজন জাতীয় সাইক্লিস্ট ও দৌড়বীদ।
সাবেক ক্রীড়াবীদ সৈয়দ শাহজাহান খুবই আক্ষেপের সাথে বলেন, দুর্ভাগ্য আমাদের। এত বড় অর্জনকে আমরা অবহেলা করে দূরে সরিয়ে দেই।
অথচ একজন ওয়ার্ড মেম্বর বা পাতি নেতার জন্যে গঙ্গাস্নাণ করে পর্যন্ত করে আসা হয়।
দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামের কৃতী সন্তান তরুন সমাজ সেবক, স্বেচ্ছাসেবী ব্যক্তিত্ব, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোল্লা মাকসুদুল ইসলাম বলেন, আসলে কোনো অর্জনকেই খাটো করে দেখার অবকাশ নেই। সব অর্জনই সম্মাননার যোগ্য। ব্যক্তির চেয়ে কৃতিত্ব বড়। সেই দিক থেকে সকল কৃতিত্বের সম্মননা দেওয়া উচিৎ। তা হলে সমাজের বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের দাবীদার বাড়বে। তিনি সকল অর্জনের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক কৃতিত্ব অর্জনকারীদের সম্মননায় এগিয়ে আসার জন্য বিত্তবান ও সুনাগরিকদের প্রতি আহবান জানান।
দিঘলিয়ার সর্বশ্রেণির মানুষ এ প্রতিবেদককে জানিয়েছেন,সম্রাট আমাদের দিঘলিয়া তথা দেশের গৌরব। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে এই বিরল অবদান রাখায় বাংলাদেশ সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে শেখ ফিরোজ আহমেদ সম্রাটের প্রতি যথাযথ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাই।
সম্রাটের পরিবার এবং তার শুভাকাক্সক্ষীরা সকলের কাছে সম্রাটের জন্য দোয়া চেয়েছেন এবং বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বেঙ্গল মটর স্পোর্টস ক্লাব ও ইন্ডিয়ান মটর স্পোর্টস ফেডারেশনের প্রতি।