স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সোমবার বিকাল ৪ টায় পিরোজপুরের নাজিরপুরে বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় দলীয় ও কালো পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. রেজাউল করিম লিটন, সাবেক সম্পাদক মো. আবু হাচান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, তাঁতীদল ও মহিলা দলের নেতৃবৃন্দ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।