পিরোজপুরের নাজিরপুরে ৩ প্যাথলজিকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার সদরের স্বাস্থ্য কমেপ্লক্সের সামনে অবস্থিত বিভিন্ন প্যাথলজিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেডিল্যাব প্যাথলজিকে ৪ হাজার টাকা, মর্ডান প্যাথলজিকে ৩ হাজার টাকার ও গ্রীন লাইফ প্যাথলজিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানের নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষনের আঞ্চলিক উপপরিচালক দেবাশিষ রায় জানান, ওই সব প্যাথলজিতে অতিরিক্ত ফি আদায়, প্রয়োজনীয় কাগজ-পত্র না থাকায় তাদের জরিমানা করা হয়।