জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বিভাগীয় পর্র্যায়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ে উপস্থিত কক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা সদরের ভা-ারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির শিক্ষার্থী নিসা বিনতে জহিদ।
ভা-ারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী জানান, গত ১৮মে উপজেলা, ২৩মে পিরোজপুর জেলা এবং বিভাগীয় পর্যায়ে ২৯মে রোববার বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকারীরা অংশগ্রহণ করে। এতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে উপস্থিত কক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে শিক্ষার্থী নিসা বিনতে জহিদ। সে আগামী ৫জুন জাতীয় পর্যায়ে অংশ নেবে।
শিক্ষার্থী নিসা বিনতে জহিদ ভা-ারিয়া উপজেলার ১৩নং দক্ষিন শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম ও ৬৭ নং নিজ ভা-ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার দম্পতির মেয়ে। সে ভা-ারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম জানান, ২০২০সালে জাতীয় শিশু পুরস্কার অনুষ্ঠান বৈশ্বিক মহামারি করোনার কারণে স্থগিত থাকায় এবছর অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে উপস্থিত কক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে শিক্ষার্থী নিসা বিনতে জহিদ।