কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী হতে দীর্ঘ দিন ধরে বালি উত্তোলন করে আসছে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবরিয়া গ্রামের শাফি মিয়া বালু খেকো ছেলে আরিফুল ইসলাম ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছে বলে অভিযোগ উঠেছে। তারা প্রভাবশালী হওয়ায় নদী তীরবর্তী এলাকার গ্রামবাসী মুখ খুলতে সাহস পায়না। তারা আইন প্রশাসনকে ও মানছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। অথচ এই বালু খেকো গ্রুপটি কুলিয়ারচর ও কটিয়াদীতে একের পর এক সরকারি নদী ও বিভিন্ন পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছে। এই গ্রুপটি কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় বালুর ড্রাইক দিয়ে বিভিন্ন ট্রাকে বালি বিক্রি করছে। এদিকে সরকারি চলমান রাস্তা ব্যবহার করে আসছে, এবং এই রাস্তাগুলি বৃষ্টির সময় জনপদ বিচ্ছিন্ন হওয়ার ফলে লোকজন চলে ফেরা করতে গিয়ে বিভিন্ন সময় বিপদের সম্মূখীন হচ্ছে বলে জানা গেছে। এই বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রতিবেদক কে বলেন, তিনি জরুরী ভিত্তিতে এসব বালু খেকোদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।