সারাদেশে ছাত্রদলের নাশকতা,নৈরাজ্য ও ভাংচুরের প্রতিবাদে খুলনা জেল ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম বাবু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যদেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে,এম,মফিজুল ইসলাম মফিজ।আরো বক্তব্যদেন সাকিব হাসান,সবুজ খান,বখতিয়ার আহম্মেদ রিপন,মোঃ উইনুচ,সুদিপন রায়,ইউছুব,নয়ন,পার্থ হালদার,নিলয়,প্রান্ত,মামুন,শিপন, জাকির,মিলন দাস,প্রান্ত ঘোষ,শরিফুল ইসলাম,আরিফুল,মাসুদ,বনমালি প্রমূখ।