খুলনার দিঘলিয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ২৭ মে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সন্মেলনে ভার্চুয়ালে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী।
দিঘলিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সন্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সন্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলী, সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক সম্পাদক মোসাঃ হালিমা রহমান, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম বাদশা। সন্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের খুলনা জেলা শাখার সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ মানিকউজ্জামান অশোক।
দিঘলিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সন্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এস এম জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাঃ আসমা বেগম, উপজেলা আ'লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, জেলা আ'লীগ নেতা এমএ রিয়াজ কচি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সদস্য ফ.ম. আবদুস সালাম, ফারহানা হালিম, মোসাঃ সামছুন্নাহার, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম হাওলাদার, জেলা ছাত্রলীগের প্রাক্তন সহ সভাপতি মোঃ আমিনুর রহমান, দিঘলিয়া উপজেলা আ'লীগ নেতা মোঃ আলী রেজা বাচা, মোল্যা ফিরোজ হোসেন, মোঃ লোকমান হোসেন, মোঃ সেলিম মল্লিক, মোঃ মকবুল হোসেন, গাজী আঃ রউফ, শেখ আনছার আলী, শেখ মঞ্জুর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্যা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, প্রাক্তন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফোরকান আহন্মেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগনেতা শেখ রিয়াজ, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, গাজী আলী বাকের প্রিন্স প্রমুখ।
সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শেখ আবদুর রহমান সভাপতি এবং মোঃ জুলফিকার আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।