কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১৬৭ জন শিক্ষক বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খাইরুল আলম ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন শামীম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত প্রতিবাদ লিপি দায়ের করেন। প্রতিবাদ লিপির পূর্ব মূহূর্তে বিকাল সাড়ে তিনটায় পরিষদের সামনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খাইরুল আলম ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনি শামীমকে হেয় প্রতিপন্ন করে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিতভাবে আপত্তিকর তথ্য প্রকাশের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং সচেতন শিক্ষক মহল মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মানব বন্ধন কর্মসূচীতে শিক্ষকরা বলেন, সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার পরিচালনা কমিটির সভাপতিকে না জানিয়ে ২০২০-২০২১ অর্থ বছরে উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করেছেন বলে মানব বন্ধনে শিক্ষক নেতারা এসব কথা উল্লেখ করেন। মানব বন্ধন শেষে আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করে মোহরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক নবি। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাকিল আহম্মেদ এর বিরুদ্ধে উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোর মোট বরাদ্দের টাকা থেকে ২% হারে চাঁদা দাবীর অভিযোগ ও বিদ্যালয়ের মালামাল নিয়মবর্হিভুত ক্রয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে উল্লেখ করেন। এছাড়াও ফেসবুক সত্যবাণী প্রচারের নামক সোস্যাল মেডিয়ায় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অসাধু লোভী অর্থ আত্মসাৎকারী হিসেবে অপতথ্য প্রকাশ করেছেন। যা উপজেলা সকল শিক্ষকদের জন্য অসম্মান জনক বলে দাবী করেন। প্রতিবাদ সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এ.এম রুহুল কুদ্দুছ ভূইয়া জনি, ভাইসচেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব দেবনাথসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাকিল আহম্মেদ যায় যায় দিনকে জানান, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।