উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) খুলনা জেলা শাখা কার্যনির্বাহী কমিটিরদ্বি-বার্ষিক নির্বাচন -২০২২-২০২৪ এর ভোট গ্রহন চলছে।শুক্রবার সকাল ১০টা হতে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত(বিরতি সহ) নগরীর শিববাড়ীস্হ বাপুস জেলা কার্যালয়ের পুস্তক ভবনে ভোট গ্রহন চলবে। কমিটির ১৩ জন কর্মকর্তা ও ১৩ জন নির্বাহী সদস্য পদের মধ্যে ১২ জন কর্মকর্তা পদে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। কমিটির সভাপতি ও নির্বাহী সদস্যের ১৩ টি পদে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির ২৫৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে মোঃ আজম খান,সদস্য হিসেবে মোস্তফা আবু রায়হান ও মোঃ শারাফাত হোসেন দায়ীত্ব পালন করছে। নির্বাচন পর্যবক্ষণে রয়েছেন বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ নকিব উদ্দীন ও পরিচালক মোঃ গোলাম এলাহী জায়েদ।