দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র উদ্যোগে কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী। প্রকল্পের জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, দাকোপ থানার এস আই আকরাম হোসেন, চালনা পৌরসভা প্রতিনিধি ওয়াসিক ইকবল সোহেল, ইউপি দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশীদ, সদস্য ভবেন্দ্রনাথ মন্ডল, অসীম রায়, কণিকা রায়, রাশেদুজ্জামান বাবু, মিনতী রায়, মনিষা গাইন, রুমা রায়, শিক্ষক নিহার রঞ্জন রায়, চিন্ময় বিশ্বাস, নিত্যানন্দ রায়, প্রীতিষ বিশ্বাস, হাশেম আলী, হাঙ্গার প্রজেক্টের আইপিএস জামাল হোসেন, ভলেন্টিয়ার সৌমেন মন্ডল, অপূর্ব রায়, মীনা গাজী, সুপ্রিয় সরকার, ঝুমা রায় প্রমুখ। সভায় করোনা প্রতিরোধে লোকগানের মাধ্যমে গনসচেতনতা মূলক প্রচারনা, হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনসমাগমস্থলে মাইকিং করা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের শিক্ষার্থীদের মাঝে করোনা সচেতনতা প্রচারনাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।