দাকোপের ৬ নং কামারখোলা ইউনিয়নে উন্মুক্ত সভার মাধ্যমে ২ কোটি ৪৩ লক্ষ ৬৪ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ইউপি সচীব পংকজ সরকার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট পেশ করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। আলোচনা করেন প্যানেল চেয়ারম্যান চন্দনা রানী জোয়াদ্দার, ইউপি সদস্য প্রতিমা ঢালী বন্দনা, স্বপ্না সরদার, মিন্টু ফকির, দীনবন্ধু মন্ডল, দীলিপ মন্ডল, হাবিবুর রহমান, নুর হোসেন সানা, লুৎফর রহমান গাজী, পরিমলেন্দু বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোশারফ হোসেন, এনজিও প্রতিনিধি রওশনারা বেগম, নাজমুল হোসেন, মহাদেব মালি, কুমারেশ রায়, সোবাহান, সুভাষ গাইন, গিয়াস সরদার, হারুনুর রশিদ, শ্যামল রায়, পংকজ রায়, রনজিত মন্ডল, মোজাফ্ফার হোসেন, রশিদ শেখ, বিশ্বজিত মিস্ত্রি, মোর্শেদ গাজী, লক্ষিকান্ত রায়, কিরন বালা, অসিত মৃধা, রীনা মন্ডল, ইদ্রিস গাজী, জাবের আলী গাজী, হারুন সানা, আজিজুল গাজী, শেখর গোলদার প্রমুখ। সভায় চলতি ২০২২-২৩ অর্থ বছওে কামারখোলা ইউনিয়নের জন্য ২ কোটি ৪৩ লক্ষ ৬৪ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষনা করা হয়।