দাকোপের কামারখোলা ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ’র উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কামারখোলা অফিসে ২০২১ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসাবে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট তুলে দেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীনগর গোবর্ধন চন্দ্র মেমোরষ্টিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেরী কয়াল, কালীনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভ্যস্বাচী রায়। উপস্থিত ছিলেন হীব বাংলাদেশ খুলনা এলাকা ব্যবস্থাপক বার্নাড রিপন বিশ্বাস, কামারখোলা শাখা ব্যবস্থাপক মোঃ আঃ লতিফসহ পিপিইপিপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।