কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটধার তালাপাড় গ্রামের আসাব আহম্মেদের ছেলে মোঃ তুষার (২২) কে একই গ্রামের সুরুজ আলীর ছেলে সাগর মিয়া (২৭) খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে পালপাড়ার এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ তুষার খুনের ঘটনায় ৫ জন কে থানায় আটক করেছে। আটককৃতরা হলেন, তুষার হত্যার মামলার প্রধান আসামি সাগর মিয়া (২৯), কাজল মিয়া (৩০), আওয়াল মিয়া (৪৮), শাম্পুল আক্তার (২২) ও সুর্বনা আক্তার (১৫)। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত একমাস আগে মেয়ে সক্রান্ত একটি পূর্ববিরোধের জের ধরে, হাসপাতাল মোড়ে সাগর মিয়া গংরা তুষার মিয়া গংদের মাঝে তর্ক বির্তক হয়। ঘটনার একদিন আগে তুষার ঢাকা হতে তার নিজ বাড়িতে আসে। পরের দিন বুধবার রাতে পালপাড়ায় রাস্তায় সাগর মিয়া গংরা তুষার মিয়া কে আক্রমণ করে। পরে তাকে (তুষারকে) বামপাজরে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। এ খবর পাওয়ার পর এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত তুষারের বাবা আসাব আহম্মেদ ক্রন্দন রত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বলেন, আমার ছেলেকে সাগর মিয়া সহ যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করছি। তুষার হত্যার মামলাটি নিকলী থানায় প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অপারেশন নুরে আলম ঘটনার স্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তুষার হত্যার মূল হোতাসহ ৫ জনকে থানায় আটক করা হয়েছে। এ দিকে গত ২২ দিনে একই উপজেলার জারইতলা দক্ষিণ জাল্লাবদ গ্রামে ধান কাঁটাকে কেন্দ্র করে বৃদ্ধ রেনু মিয়া কে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ২২ দিন পার হয়েগেলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় পুলিশ সম্পর্কে এলাকাবাসীর মধ্যে রহস্যের ধানা বেধে উঠেছে।