শহীদদের স্মরণে খুলনার ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেছেন ভারতীয় হাই-কমিশনার বিক্রম দ্রোয়াস্বামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, গণহত্যা '৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, মাষ্টার সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার মুস্তাফিজুর রহমান দুলু, প্রহ্লাদ ব্রহ্ম, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, সরদার শরিফুল ইসলাম, সমীর কুমার দে গোরা, প্রভাষক গোবিন্দ ঘোষ, কবি ইব্রাহিম রেজা, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবদুল কুদ্দুস, গাজী নজরুল ইসলাম, আবদুল হামিদ গাজী, এরশাদ আলী মোড়ল, রেবেকা সান-ইয়াত, মাষ্টার নুর ইসলাম, সম শাহিন কাদির, জাকির হোসেন মিল্টন, ইকবল হোসেন সালাম, মাওঃ মতিউর রহমান, মোফাজ্জেল হোসেন মোড়ল, আবদুস সাত্তার গাজী, কেএম মফিজুল ইসলাম, আলাউদ্দীন মালী, বিএম ফিরোজ আহম্মেদ, নাজমুল ইসলাম বাবু প্রমুখ। এ সময় গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম দাবি করেন, চুকনগরে গণহত্যার সময় অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে বিনা চিকিৎসায় তাঁরা মারা গিয়েছিলেন। তাই চুকনগর বধ্যভূমি প্রাঙ্গণে একটি হাসপাতাল নির্মানের জন্য ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ভারতীয় হাই কমিশনার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য আশ্বাস প্রদান করেন।