খুলনার ডুমুরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত উপজেলা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।সভায় প্রধান অতিথির বক্তব্যদেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী।বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সেলীমুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম।আরো বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ মামুনুর রশীদ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে।সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মরত আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।