জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী 'চেতনায় নজরুল' কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, নাটক, প্রবন্ধ ও চিঠি পাঠ, নাচ এবং গান পরিবেশন করা হয়।
বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, ডা. আবদুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কবি দীপা বর্মন, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সহকারি শিক্ষক কবি মাশহুদা খানম।
সংগঠনের সাধারণ সম্পাদক জিসান আজাদের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন সুকুমার রায় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সরকার, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজীব কুমার সরকার পলাশ, নাটক পাঠ করেন ঢাকা বুলবুল ললিতকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক আর আই স্বপন, গান পরিবেশন করেন সারগাম ললিতকলা একাডেমির আহ্বায়ক দেবাশীষ বণিক, কন্ঠশিল্পী মোহাম্মদ নাজির উদ্দিন, জয়িতা ভৌমিক, নাচ পরিবেশন করেন বিশাল ভূঞা শান্ত, আলমগীর হোসেন, রাব্বী এবং বাদ্যযন্ত্রে ছিলেন সারগাম ললিত কলা একাডেমীর সদস্য সচিব পল্টন সাহা ও তাঁর দল।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা. আবদুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কাকলী রায়, নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, বাচিকশিল্পী ফারিয়া জ্যোতি, নাট্যকর্মী সাব্বির আহমেদ, হাসান তারেক বাপ্পী, ছাত্রনেতা সালেহ মারুয়া, শাহরিয়ার হোসেন রিপন, ফুয়াদ হাসান আদর, প্রণয় সাহা, অ্যালেন হাসান, সংগঠনের সদস্য অঞ্জলী সাহা, সুদীপা সাহা, বৃষ্টি আক্তার, জাকিয়া সুলতানা, স্নেহা সাহা নিকিতা, আহসানুর রশিদ আবির, মো. সাজিদ, আইমান বিন হামিদ অমি, অর্পিতা সাহা প্রমূখ।