খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটি এবং আইন শৃঙ্খলা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনে আয়োজিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়াম্যান গাজী এজাজ আহম্মেদ। অপর দিকে দুপুরে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।উভয় সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি আইন/বিধি লংঘন করে চাষ যোগ্যো ফসলী জমি ভরাট করে এক শ্রেনির আবাসন ব্যবসায়ী প্লট আকারে বিক্রি করছে। যা বে-আইনী।তিনি আরো বলেন,উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়গুলোতে কর্মচারী নিয়োগে ব্যাপক ঘুষ বানিজ্যে চলছে বলে শোনা যাচ্ছে। দ্রুত এসব বে-আইনী কর্মকা- বন্দের নির্দেশ দেন তিনি। এ ছাড়া উপজেলা সদরে সরকারি জমিতে মাছ ও সবজি আড়ত গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে নির্দেশনা দেন তিনি।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন,উপজেলার সিংগার বিলসহ বিভিন্ন বিলের খাল-নাল অবৈধভাবে দখল করে মাছ চাষ করছে প্রভাবশালী মহল। এতে একদিনে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি,অপর দিকে শুষ্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে কৃষকদের। অচিরেই সকল অবৈধ দখলদার উচ্ছেদ করে খাল-বিলের সরকারি জমি উন্মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে গড়ে উঠা চা-কপি হাউসের অন্তরালে অনলাইন জুয়া,কেরাম বা তাসের জুয়া খেলা,মাদক সেবন ইত্যাদি অপরাধ জনক কর্মকা- বন্দে প্রশাসনকে আইনানুগ ব্যবস্হা গ্রহনের কথা বলেন তিনি।সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুফিয়ান রোস্তম,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ মেহেদী হাসান,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল,ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, সুরঞ্জিত বৈদ্যে,শেখ হেলাল উদ্দীন,এম জহুরুল হক,অধ্যক্ষ সমরেশ মন্ডল,শেখ তুহিনুল ইসলাম প্রমূখ।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।