খুলনার ডুমুরিয়ায় কোভিড-১৯ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি লিডারদের সাথে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের খুলনা জেলা কো-অর্ডিনেটর অন্বেষা মজুমদার।সভায় অতিথির বক্তব্যদেন প্রকল্পের রিজিওনাল কর্মকর্তা ইশরাত আসাদ,উপজেলা সহ-কারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল, ইউপি চেয়াম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল,প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল ও মহিতোষ বল,সহকারি শিক্ষক তাপস কুমার মন্ডল। আরো বক্তব্যদেন প্রকল্পের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার মোঃ জামাল হোসেন,প্রকল্পের মাঠকর্মী নিস্কৃতি সরকার,রাশেদুল ইসলাম,বিচিত্রা বাছাড়,সঞ্চিতা বিশ্বাস ও সাবিরা বেদৌরা প্রমূখ।সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,সমাজকর্মিরা উপস্হিত ছিলেন।সভায় প্রকল্পের লক্ষ্যে ও কাঙ্খিত ফলাফল বিষয়ে আলোচনা করা হয়।