খুলনার পাইকগাছায় ১০ অসুস্থ ও মৃত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য মো. অক্তারুজ্জামান বাবু। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এমপি মানবিক সহয়তার চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মো. জিয়াউর রহমান, পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজ্জাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলী ও পাঁচ লাখ টাকা চেক প্রাপ্ত পরিবারের সদস্য তানজিম মোস্তাফিজ বাচ্চু প্রমুখ। উল্লেখ্য, হরিঢালী ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত গোলাম মোস্তাফার পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকার চেক পেয়েছেন। চেক বিতরণ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।