খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বাফুফের সিনিয়র সহ সভাপিত ও রূপসা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আবদুস সালাম মূর্শেদী'র ডান হাতের (আলনা) ২৪ মে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে অপারেশন করা হয়েছে। প্রফেসর ড. এম আমজাদ হোসেন এর তত্ত্বাবধানে সফলভাবে এই অপারেশন সম্পন্ন হয়। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সহ সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আবদুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, তরিকুল ইসলাম ডালিম, সদস্য রবিউল ইসলাম তোতা, ভোলানাথ রায়, তৌহিদুল ইসলাম কচি, হোসাইন আহমেদ, এম এ আজিম, তরিকুল ইসলাম, আকতার হোসেন খান, আবদুল কাদের, চিত্ত রঞ্জন সেন, আবু হারুনার রশিদ, আশিকুর রহমান বাবু, গোলাম মোস্তফা, মুস্তাফিজুর রহমান, বেনজীর হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্রাচার্য, মোঃ আবদুল কাইয়ুম খান, নাইমুজ্জামান শরীফ, বিএম শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম তুরান ও হাসানুজ্জামান মনি।