গাজীপুরের কালীগঞ্জে টিউবয়েল মিস্ত্রি আবদুর রশিদকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থাণীয় পৌর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ। ঘটনাটি সোমবার সকালে উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ড গোলাবাড়ী প্রাণ গেইট সংলগ্ন ঘটেছে।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৩ মে) সোমবার সকালে উপজেলার পৌরসভাধীন বাঘের পাড়াস্থ প্রাণগেট সংলগ্ন পূর্ব শত্রুতার জের ধরে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান স্থাণীয় বাঘের পাড়া এলাকার মৃত আবদুল মমিন উদ্দিনের ছেলে মোশারফ হোসেন শুক্কুর একই এলাকার টিউবয়েল মিস্ত্রি আবদুর রশিদকে একা পেয়ে অশালীন গালমন্দ করিতে থাকে। আবদুর রশিদ এর ন্যায় সংগত প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন শুক্কুর তার সঙ্গীয় স্থাণীয় দেলোয়ার হোসেন ভুইয়ার ছেলে পরাগ ভুইয়াসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে লাঠি শোঠা ও লোহার রড দিয়ে আবদুর রশিদকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঐ সময় টিউবয়েল মিস্ত্রি আবদুর রশিদ আত্মরক্ষায় ডাক চিৎকারে দিলে স্থানীয়রা দৌড়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ সময় মোশারফ হোসেন শুক্কুর ও সঙ্গীয়রা তাকে হুমকি দিয়ে চলে যায়। এ-সংক্রান্ত বিষয়ে আহতের স্ত্রী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মোশারফ হোসেন শুক্কুর বলেন, রশিদের সাথে আমার পূর্ব কোন শত্রুতা নেই। এগুলো মিথ্যা। এ বিষয়ে আমি কিছুই জানিন না।
তিনি আরোও বলেন, গতরাত থেকে আমি সাংবাদিকদের ফোনে বিরক্ত। আমি অপরাদ করলে আমার শাস্তি হবে, সাংবাদিকদের এত ফোন কেন?
স্থাণীয়রা অভিযোগ করে বলেন, মোশারফ হোসেন শুক্কুর প্রায়ই এমন গঠনা ঘটান। পরে প্রচার করতে থাকেন তিনি কিছুই জানেন না। আমার প্রশ্ন যদি তিনি এঘটনা না ঘটাইতেন তা হলে হতদরিদ্র টিউবওয়েল মিস্ত্রি আবদুর রশিদের পায়ে ৩/৪টি সেলাই ও পায়ে প্লাস্টার কেন? আর তিনি এখন হাসপাতালের বেডে শুয়ে আছেন কেন?
অভিযোগ তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এস.আই রেজাউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।