খুলনার পাইকগাছায় কারীমিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার ১'শ জন এতিমদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে। যশোর সমাজসেবা এবং ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবদুল মোমিন প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন। এ সময় ভার্চুয়াল ভাবে যুক্ত থাকেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. ইউসুফ শেখ, ব্যবস্থপনা পরিচালক সোহেলী আক্তার রুমা, উপদেষ্টা পরিচালক অ্যাড. রোকনুউজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী অরপিয়াস মো. তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক রাজু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো. মোসাদ্দেক হোসেন জিহাদ, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম রোহান, আইসিটি সম্পাদক মো. আল ইমরান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রুহুল কুদ্দুস, মো. আল-আমিন গাজী ও মুফতি বিল্লাল হসাইন মহতামিম।