খুলনার পাইকগাছায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে কোভিড-১৯ টিকার রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে ও উপজেরার স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪২জন ছাত্রীর অনলাইন টিকার রেজিষ্ট্রেশন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, চিকিৎসক শাফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ প্রজেক্ট ম্যানেজার বুলবুল আহম্মেদ, শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার নাজমুল হাসান, ইউনিয়ন ফ্যাসিলেটর আসাদুল ইসলাম, সরোজিৎ গায়েন, সুব্রত অধিকারী, সেচ্ছাসেবক দিল রওশন, রেহানা পারভিন ও পিয়ারী আক্তার।