গত ২৪ মে মঙ্গলবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন ও অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। শেখ রিয়াজ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মোছাঃ সাহিদা আক্তার, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গাজী জাকির হোসেন, জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদার। দিঘলিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা কোভিড-১৯ প্রতিরোধ করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। কোবিড-১৯ প্রতিরোধ বাস্তবায়নে হাঙ্গার প্রকল্প প্রতিটি এলাকায় জন সচেতনতা মূলক প্রচার-প্রচারণা, মাইকিং, উঠান বৈঠকসহ হাত ধোয়া, ম্যাক্স পরিধান করে চলার আহ্বান জানান।