জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে ডুমুরিয়ার স্থায়ী শুমারি কমিটি ও জরিপ কমিটির এক অবহিতকরণ সভা আজ(সোমবার)সকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এ সভার আয়োজন করে।
সভার স্বাগত বক্তব্যে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিমল কৃষ্ণ সরকার বলেন, দশ বছর পর পর দেশে জনশুমারি করা হয়। কোন ব্যক্তি বা পরিবার যেন গণনা থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শুমারির কাজে ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহায়তা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল শুমারির ব্যবস্থা করেছেন। এটি বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা’ ২০২২ সালের ১৫-২১ জুন সময়ে অনুষ্ঠিত হবে। এ শুমারিতে উপজেলায় প্রায় ৯'শ জন গণনাকারী ও সুপার ভাইজার স্বশরীরে উপজেলার প্রতিটি বাড়িতে গিয়ে খানা ও ব্যক্তির সামগ্রিক তথ্য-উপাত্ত ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে সংগ্রহ করবেন।একজন গণনাকারী ১'শ টি খানায় গিয়ে তথ্য সংগ্রহ করবেন।সভার সভাপতি ইউএনও বলেন, পরিকল্পনা ২১০০, রূপকল্প ২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণে ‘জনশুমারি ও গৃহায়ন গণনা ২০২২’ এর তথ্য উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, শেখ দিদারুল হোসেন দিদার,বিমল কৃষ্ণ সানা, সুরঞ্জিত বৈদ্যে, অধ্যক্ষ সমরেশ মন্ডল,গোপাল চন্দ্র দে,শেখ তুহিনুল ইসলাম প্রমুখ।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি উপস্হিত ছিলেন।