চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের( ডিএনসি) অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
ডিএনসি'র সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে ২২ মে, ২০২২ খ্রিঃ তারিখ রোববার রাত সাড়ে দশটার সময় পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ স্বর্ণখোলা রোডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্সের বেস্ট এ- টেস্ট ফাস্ট কর্ণার নামীয় দোকানের পূর্ব পার্শ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ রাব্বি খান (২৯) পিতা- মোঃ শাহ আলম খান, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল ও তাছলিমা আক্তার প্রঃ নাসরিন প্রঃ শাপলা (২৮)স্বামী- মৃত হারুন মিয়া পিতা- মৃত মজনু মিয়া, থানা- কসবা, জেলা- ব্রাক্ষ্মনবাড়িয়া উভয়কে ০৮ (আট) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা। আটককৃতরা কৌশলে লাগেজের ভিতর করে কুমিল্লা থেকে গাজোল অন্যত্র পাচারের জন্য বহন করে নিয়ে আসছিল বলে জানা যায়।
এ ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।