বাগেরহাটের মোল্লাহাটে ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলার আটজুড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উদ্বুদ্ধকরণ সভা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন ওই ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও আটজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ ফরিদ আহমেদ, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ আয়ুব আলী মোল্লা, মোঃ পারভেজ মিয়া, মোঃ ওলিয়ার রহমান, মনিন্দ্র মন্ডল, অত্র ইউপির সকল পুরুষ-নারী সদস্য, সূধী, মৎস্য জীবি ও মৎস্য চাষিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।