খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক। বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, পিআইও ইমরুল কায়েস, উপজেলা ভূমি অফিসের মো. আবদুল বারী, কার্তিক চন্দ্র হালদার ও প্রতুল জোয়াদ্দার প্রমুখ।