কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ-১৭)এর আন্ত: ইউনিয়ন খেলা-২০২২এর উদ্বোধনী খেলা অনষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে ক্রিয়াসংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
কচুয়া সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম খেলায় মঘিয়া ইউনিয়ন পরিষদ একাদশ রাড়িপাড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে, দ্বিতীয় খেলায় মঘিয়া ইউনিয়নের মঘিয়া মাঠে গোপালপুর ইউনিয়ন একাদশ ধোপাখালী ইউনিয় পরিষদ একাদশকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে,। খেলা পরিচালনা করেন জেলা ক্রিড়া সংস্থার রেফারী মো: মোস্তফিজুর রহমান,মো: লাচ্চু ও মো: গাউস।।
উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ও সাবেক অধ্যাক্ষ মো: সাইফুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইন চার্য মো: মনিরুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম, উপজেলা ক্রিয়াসংস্থার সাবেক সধারন সম্পাদ শিকদার কামরুল হাসান কচি। মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, ইউনিয়ন চেয়ারম্যান ও ক্রিড়া সংস্থার সদস্য শিকদার হাদিউজ্জামান, ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগম,ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ইউনিয়ন চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান সেখ মকবুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ,ক্রিড়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ, ক্রিড়া সংস্থার সদস্য জিয়াউল হক পল্লব, ক্রিড়া সংস্থার সদস্য তানিয়া আক্তার,সরদার মান্নান সহ উপজেলা ক্রিড়া সংস্থার সকল সদস্য ও সকল ইউনিয়ন চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।