খুলনা ডুমুরিয়ায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের যৌন হয়রানির অপরাধে ৩ বখাটে যুবক কে জেল-জরিমানা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া মজিদিয়া আলিম মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েক জন ছাত্রী দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ী ফেরার পথে ডুমুরিয়া ঝিলেরঘাট নামক স্হানে পৌঁছালে এলাকার মো: তরিকুল (১৯), আবুজার(১৬) ও মেহেদী হাসান (১৭) নামে ৩ জন বখাটে যুবক ছাত্রীদের যৌন হয়রানী করে।
বিষয়টি থানা পুলিশ এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জানতে পেরে ঘটনাস্হলে পৌঁছায়ে যুবকদের জিজ্ঞাসা বাদ করলে তারা তাদের অপরাধ শিকার করে ক্ষমা প্রার্থনা করে এবং মুচলেকা দেয়।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা ভ্রাম্যমান আদালতের বিচারক সার্বিক বিবেচনা করে যুবক
তরিকুলকে ইসলাম কে ১০ দিনের বিনাশ্রম কারাদ- এবং অপর দুই আসামি আবুজর ও মেহেদী প্রত্যেক কে ১০০০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন। আদালত পরিচালনায় সহযোগীতা করেন থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।