ফুলতলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে ইকলাস মোল্যা (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১১টায় তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ইকলাস মোল্যা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে।
ইকলাস মোল্যার ছেলে মেহেদী হাসান জানায়, তার পিতা দীর্ঘদিন থেকে পেটের ব্যথায় ভুগছিলেন। মাঝে মধ্যে তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। মঙ্গলবার রাতে সবার অলক্ষে তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। বুধবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হসÍান্তর করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার বলেন, নিহত ইকলাসের লাশের উদ্ধার ও প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমান মিলেছে।