কিশোরগঞ্জের কটিয়াদীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণ বিষয়ে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল আলম। অতিথি ছিলেন, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন। সভায় আনসার ভিডিপি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তাগন বিগত সময়ে ভোটার তালিকার ভুলভ্রান্তিগুলো তুলে ধরে বলেন, হালনাগাদ করনে মাঠ পর্যায়ে যারা কাজ করবেন, তাদেরকে অধিক গুরুত্ব সহকারে ভোটারদের তথ্য সঠিকভাবে অন্তর্ভূক্ত করণের উপর গুরুত্ব আরোপ করেন এবং তথ্য সংগ্রহকারীগণকে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এফডব্লিউএ সহ সকল শ্রেনি পেশার মানুষকে সার্বিক সহযোগিতার আহবান জানান।