কিশোরগঞ্জের হোসেনপুরে এনএনসি ব্যাংকের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) এনসিসি ব্যাংক হোসেনপুর শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিবসের শুভ সূচনা করেন হোসেনপুর পৌরসভার মেয়র মো. আবদুল কাইয়ুম খোকন।
এ সময় হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, হোসেনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ, এনসিসি ব্যাংকের ম্যানেজার সৈয়দ আলী, ডেপুটি ম্যানেজার মাসুদুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, সাখাওয়াত হোসেন চয়ন, শফি উদ্দিন সরকার বাচু, বাছির উদ্দিনসহ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।