খুলনার ডুমুরিয়ার চুকনগর বাজারে নোংরা অস্বাস্হ্যকর পরিবেশে খাদ্য তৈরী এবং সংরক্ষণের অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলম এর এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ সকালে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় তদারকি করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও পঁচাবাসি খাবার ফ্রিজে সংরক্ষণের অপরাধে বাজারের তিন খাবার তৈরী ও বিক্রয় প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।এসময়
বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ৩ এপিবিএন ও খুলনা ক্যাব প্রতিনিধি।