খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউনিয়ন পরিষদে উন্মূক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কপিলমুনি মেহেরুনেচ্চা বালিকা উচ্ছ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মোড়ল আবদুস সালাম হল রুমে বাজেট সভা অনুষ্ঠিত হয়। র্ডপ পানি ও জীবন প্রকল্প এর সার্বিক সহযোগীতায় ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়াদার সভাপত্বিতে প্রায় ৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন পরিষদ সচিব মো. আ. গনি গাজী। পানি ও জীবন প্রকল্প উপজেলা কোডিনেটর আবু সায়েম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, মো. আলাউদ্দিন গাজী, শেখ রবিউল ইসলাম, রবিন্দ্রনাথ অধিকারী, সংরক্ষিত কাকলি বিশ^াস, ছকিনা বিবি, রাজিয়া সুলতানা, প্রেসক্লাব পাইকগাছা সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, দফাদার দিলিপ বিশ^াস ও মা সংসদ এর সদস্য শংঙ্করী দাশ প্রমুখ। ২০২২-২৩ অর্থ বছরের প্রাপ্তি ৫,৭০,১৮,৬৬১ টাকা, খরচ ৫,৬৬,৮৮,৬৬১ টাকা ও সমাপনী স্থিতি ৩ লাখ ৩০ হাজার টাকা দেখানো হয়েছে। ইউপি সদস্যরা বক্তব্যে উল্লেখ করেন ইউনিয়নের গ্রামীণ রাস্তা ও কালভার্ট ভঙ্গুর ও সরু ফলে চলাচলসহ পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। সুয়েপ পানির সমস্যা তো আছেই। সাংবাদিক মিন্টু উন্মুক্ত বাজেট সভায় দৃশমান উন্নয়নসহ অর্থ বছর শেষে উন্নয়নে কি কি কাজ হয়েছে তা নিয়ে সর্বস্তরের মানুষের উপস্থিতে উন্মূক্ত সভার দাবী করেন। সভায় উপস্থিত ছিলেন পানি ও জীবন প্রকল্প ইউনিয়ন সমন্বয়কারী হাসি আক্তার, পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মুসাব্বির রহমান, অন্যান্য ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বাজেট অনুষ্ঠানে সূচনাপত্র পাঠ করেন বাজেট মনিটরিং ক্লাবের সদস্য প্রীতীশ মন্ডল।