ভৈরবে বাসষ্ট্যান্ড থেকে সন্দেহজনক ২ জন কে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। পরে তাদের সাথে থাকাস্কুল ব্যাগ ও বস্তা তল্লাশি করে ব্যাগ ও বস্তার ভিতর থেকে বেশ কয়েকটি প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ব্র্যাক্ষণ বাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার লক্ষীপুর গ্রামের আনু ভ’ইঁয়ার পুত্র নুর আলম (২০) ও একই জেলার সদর থানার চাপুইর গ্রামের কেরামত আলী ভ’ইয়ার পুত্র জয়নাল আবেদীন (২৬)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আবু নাঈম মোঃ জিহাদ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আবু নাঈম মোঃ জিহাদ উদ্দিন জানান, ওসি মোজাম্মেল হোসেন স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে বাসষ্ট্যান্ড দূর্জয় মোড় সংলগ্ন লাবিবা বাস কাউন্টারের সামনে গ্রেফতারকৃতরা সন্দেহজনক ঘোরাফেরা করতেছে।পরে তাদের আটক করে উপস্থিত জনতার সামনে তাদের সাথে থাকা স্কুল ব্যাগ ও বস্তা তল্লাশি করে ব্যাগ ও বস্তার ভিতর থেকে বেশ কয়েকটি প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজারমূল্য ১ লাখ তেইশ হাজার টাকা।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদেও জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা সিমান্ত এলাকা থেকে গাজাঁ নিয়ে আসছে। উদ্ধার করা গাজঁ তারা রাজধানী ঢাকায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। তারা মাদককারবারি।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।