কিশোরগঞ্জের বাজিতপুর পৌর পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র সহ ১১ ইউনিয়নের মধ্যে ইউনিয়ন কল্যাণ পরির্দশিকা ৪টি পদ ও সহকারী ইউনিয় কল্যাণ পরির্দশিকা ১৮টি পদ শূন্য রয়েছে। এর ফলে পৌর পরিবার কল্যাণ কেন্দ্র সহ এসব এলাকার জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। পরিবার পরিকল্পনা ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে রোগীরা বিভিন্ন ওষুধ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন যাবত হুমাইপুর, দিঘীরপাড়, হালিমপুর, বাজিতপুর পরিবার কল্যাণ কেন্দ্রে লোক বলের অভাবে সেবা পাচ্ছেনা রোগীরা। এর ফলে ব্যস্তে গেছে পরিবার পরিবার কল্পনা অফিস। বাজিতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম গতকাল সকাল ১১ টায় যায় যায় দিন কে জানান সার্কুলার হয়েছে কি না আমার জানা নেই। তিনি বলেন, অধিদপ্তর এই বিষয়ে বুঝবে বলে উল্লেখ করেন।