খুলনার পাইকগাছার কপিলমুনির নাছিরপুর একটি চিংড়ী ঘেরে শখ করে নৌকা চড়তে যেয়ে পিটানি খেয়ে গুরুতর আহত হয়েছে ৫ কিশোর। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। আহতরা হলো আবির বিশ্বাস, সুজন বিশ্বাস, শহিদ বিশ্বাস, শিমুল বিশ্বাস ও শুভ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে। ঘটনাটি ভিডিও ধারনও করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাছিরপুর নিকারি পাড়ার আব্বাস নিকারির নাছিরপুর চিংড়ী ঘেরে তার প্রতিবেশী কযয়েক যুবক শখ করে নৌকা চড়তে যায়। এ সময় আব্বাস বিশ্বাস ঘেরে নেমে নৌকায় চড়ে ঘেরের মধ্যে ভ্রমণ করার অপরাধে তাদেরকে গরানের লাঠি বৈঠক দিয়ে বেড়ধরক পিটিয়ে আহত করে। একপর্যায়ে তারা নৌকা থেকে লাফ দিয়ে পালাতে থাকলে সেখানে মারপিট চলে। স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। এ সময় আহতদের মোবাইল ফোন ও কিছু টাকা নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে আব্বাস বিশ্বাস বলেন, তারা ঘেরের মধ্যে নৌকা চড়ার অপরাধে পিটানো হয়েছে। এ ঘটনায় আহতদের চাচা ওহিদুল বিশ্বাস শনিবার কপিলমুনি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আলীম জানান, ব্যস্ত থাকার কারণে এখনও কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে মঙ্গলবার বিষয়টি নিয়ে বসাবসির কথা রয়েছে।